Header Ads

আপনারা হয়তো অনেকেই জানেন ৫৩৩ মিলিয়ন ফেসবুক ইউজারের মোবাইল নাম্বারসহ তাদের পার্সোনাল অনেক ডাটা (নাম,ছবি,বার্থডে,এড্রেস,মোবাইল নাম্বার ইত্যাদি) লিক হয়ে গেছে । তো এখন তাদের মধ্যে আপনার আমার আইডিও থাকতে পারে । তো, কিভাবে চেক করবেন আপনার ডাটাও লিক হইছে কিনা আর লিক হলে কি করবেন সেটা নিয়েই আমার আজকের পোস্ট । কেন আমাদের নাম,ছবি,বার্থডে,এড্রেস,মোবাইল নাম্বার ইত্যাদি এত মূল্যবান যে এগুলো ডার্ক ওয়েবে মোটামুটি ৭০ ডলারে সেল হয়? – আপনারা যারা Truecaller এপটা ইউজ করেন । এখানে মোবাইল নাম্বার দিলেই কিন্তু অনেক ইনফো দেখায় । এটা কিভাবে সম্ভব হয়? এইযে আমাদের লিক হওয়া ডাটা কালেক্টের মাধ্যমে । আর তাছাড়া আপনি তাদের সার্ভিস ইউজ করতে গেলে ট্রুকলারও কিন্তু ডাটা কালেক্ট করে । সো, ট্রুকলারের মতো এপগুলোর জন্য আমাদের ডাটা অনেক মূল্যবান, যা তারা ডার্ক ওয়েব থেকে অনেক কম দামে পেয়ে যায় । এখন আসেন, কিভাবে চেক করবেন আপনার ফেসবুক আইডির ইনফরমেশন লিক হইছে কিনা? প্রথমেই চলে যান [ ে এই সাইট ] এবং বক্সে আপনার প্রোফাইল লিংক দিন .
তারপর, যদি আপনার ডাটা লিক হয় দেখাবে you have been Hacked! আর না হলে সেফ দেখাবে কারণ ডাটাবেজে আপনার আইডির কোন ইনফো লিক হয় নাই You have been Hacked! দেখালে ভয় পাওয়ার কিছুই নেই, আপনার ডাটা লিক হইছে আইডি হ্যাক হয় নাই িরাপত্তার জন্য আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন + Two Factor Authentication অন করে নিতে পারেন । তাহলেই চিন্তামুক্ত থাকতে পারেন । প্র্যাক্টিক্যালি দেখতে চাইলে নিচের ভিডিওটি দেখতে পারেন । যাদের মনে হয় এই সাইট ফেক তারা নিচে দেওয়া বাংলাদেশের ডাটাবেজ থেকে আইডি কোড/মোবাইল নাম্বার দিয়েও চেক করতে পারেন আপনাদের জ্বালায় শেয়ার করতে বাধ্য হলাম

No comments